প্রতীকী ছবি
সারাদেশ

রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম গুতসান ভ্যালোরি (৬৯)।

আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

রোববার (১৪ মে) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

গুতসান ভ্যালোরি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমথ’ এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে বসবাস করতেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মোখা প্রভাব ফেলতে পারেনি

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, ১১ মে থেকে তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। ১২ মে পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রোববার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিও সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা