বিধ্বংসী মহারাজকে থামিয়ে দিলো তাইজুল
খেলা

মহারাজকে থামিয়ে দিলো তাইজুল

স্পোর্টস ডেস্ক : কেশভ মহারাজ ব্যাট করতে নেমেই ধ্বংসাত্মকভাবে স্বীকৃত ব্যাটারের মতো ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। অবশেষে তাকে থামানো গেছে। তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিদায় নিয়েছেন তিনি। তাকে ফিরিয়ে বাঁহাতি স্পিনার পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ৫ উইকেটের দেখা।

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

শনিবার ( ৯ এপ্রিল) পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করা প্রোটিয়ারা হারিয়েছে অষ্টম উইকেট। স্কোর ১৩৩ ওভারে ৮ উইকেটে ৪৪৩ রান।

দারুণ শুরু করেছিলেন খালেদ আহমেদ। দিনের শুরুতেই এনে দেন উইকেট। তবে মাঝের সময়টা অস্বস্তিতে ভোগে বাংলাদেশ। শেষমেশ লাঞ্চ বিরতির আগে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট।

খালেদ আহমেদের হাত ধরে প্রথম দিনও বাংলাদেশের প্রথম সাফল্য এসেছিল । দ্বিতীয় দিনেও তা-ই হলো। ডানহাতি পেসার এনে দিয়েছেন প্রথম উইকেট। তার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন কাইল ভেরিয়েনে।

আরও পড়ুন : দেশ কখনো শ্রীলঙ্কা হবে না

দক্ষিণ আফ্রিকা আগের দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। ভেরিয়েনের সঙ্গে রান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামেন উইয়ান মুল্ডার। তবে তাদের জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খালেদ আহমেদের গতির সামনে হার মেনে বিদায় নেন ভেরিয়েনে।

প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার বোল্ড হওয়ার আগে করেন ২২ রান। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৪ বাউন্ডারির মার। তাকে বিদায় করে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। বরং কেশব মহারাজ আগ্রাসী ব্যাটিংয়ে চাপ তৈরি করেন মুমিনুলদের ওপর। এই ব্যাটার আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট চালিয়ে বাড়িয়ে নিয়েছেন স্বাগতিকদের রান। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন উইয়ান মুল্ডার।

আরও পড়ুন : ইউক্রেনের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫২

সপ্তম উইকেটে এই জুটি থেকে আসে ৭০ রান। বাংলাদেশের অস্বস্তি বাড়িয়ে চলা জুটিটি ভেঙেছেন তাইজুল। লাঞ্চের ঠিক আগ মুহূর্তে মুল্ডারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান বাঁহাতি স্পিনার। তার বাঁক খাওয়া বলে খেই হারিয়ে ৩৩ রানে বিদায় নেন মুল্ডার। ৭৭ বলের ইনিংসে মেরেছেন ৩ বাউন্ডারি ও এক ছক্কা।

তবে থামানো যাচ্ছিল না মহারাজকে। লাঞ্চের আগেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি ৫০ বলে। দ্বিতীয় সেশনেও একইভাবে বাংলাদেশের বোলারদের শাসন করে হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও তাকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেতে দেননি তাইজুল।

আরও পড়ুন : ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

আক্রমণাত্মক মেজাজই কাল হয়েছে তার! তাইজুলের বলে বিগ শট খেলতে গিয়ে বোল্ডের শিকার মহারাজ। তবে ফেরার আগে খেলে গেছেন ৮৪ রানের কার্যকরী ইনিংস। ৯৫ বলের আগ্রাসী ইনিংসটি সাজান ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা