বরগুনায় গাড়িসহ মেয়র মহারাজ খাদে
সারাদেশ

বরগুনায় গাড়িসহ মেয়র মহারাজ খাদে

সান নিউজ ডেস্ক : বরগুনার পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িসহ খাদে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

সোমবার (২১ মার্চ) সকাল ৮ টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা নামক এলাকায় এ দুর্ঘটনার শিকার হন মেয়র।

পুলিশ ও স্থানীয়রা জানান, তারেক নামের স্কুলপড়ুয়া এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মেয়রকে বহনকারী গাড়িটি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এতে চালক ও মেয়রসহ গাড়িতে থাকা মোট ৩ জন আহত হয়।

অপরদিকে সাইকেল আরোহী কিশোরের অবস্থাও সংকটাপন্ন বলে জানান তারা। এ ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী অপর এক কিশোরকেও বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কোনো ঘর অন্ধকার থাকবে না

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, মেয়রকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়েছে। তার হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। বাকি ২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা