খেলা

সাকিবের শাশুড়ি মারা গেছেন

সান নিউজ ডেস্ক: বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন: একদিনে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার

জানা গেছে, শনিবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নার্গিস বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল। তবে সুস্থ হয়ে ফিরতে পারেননি।

সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চলায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় জন্য দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

আরও পড়ুন: ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। তখন অবশ্য দেশেই ছিলেন সাকিব। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওয়ানা করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই মারা যান শ্বশুর মমতাজ আহমেদ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা