টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে ডারবানে প্রথম টেস্টে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে আজ স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামছে টাইগাররা।

আরও পড়ুন : শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি

শুক্রবার (৮ এপ্রিল) সিরিজ বাঁচানোর মিশনে টাইগার অধিনায়ক মুমিনুল হকের টস ভাগ্য সহায় হয়নি। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া দলপতি ডিন এলগার।

প্রসঙ্গত, ডারবানে সিরিজের প্রথম টেস্টে বোলারদের দারুণ নৈপুণ্যে চতুর্থ ইনিংসে ২৭৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জয়ের স্বপ্ন জলাঞ্জলি দেয় টাইগাররা।

প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজের ঘূর্ণিতে (৭/৩২) মাত্র ১৯ ওভারে ৫৩ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকের দল। হারে ২২০ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা