রোজা রেখে হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা
খেলা

রোজা রেখে হ্যাটট্রিক করলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক : সারাদিন রোজা রেখে ইফতারের ১০-১৫ মিনিট পরেই নামতে হয়েছে মাঠে। যেনতেন নয়, চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। চেলসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। রোজা রাখার ধকল তাকে দেখে বোঝা যায়নি। বরং বেশ উজ্জীবিত মনে হয়েছে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

এরই মাঝেই করে ফেললেন হ্যাটট্রিক। দুর্দান্ত হ্যাটট্রিকে করিম বেনজেমা এখন ভাসছেন প্রশংসার বৃষ্টিতে। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে সেমির কাছাকাছি তার দল রিয়াল মাদ্রিদ।

কিন্তু কথা হলো সারাদিন সিয়াম সাধনার পর খেলার শক্তি ঠিকমতো থাকে তো? করিম বেনজেমা যা শুনিয়েছেন, তাতে মুসলিম ফুটবলাররা সাহসী হতেই পারেন।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

বেনজেমা রোজা নিয়ে নিজের অবস্থান আগেও ব্যাখ্যা করেছিলেন। রোজা রাখলে ফিটনেসে সমস্যা হয় কি না, জানতে চাইলে বেনজেমা বলেন, এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

রোজা বেনজেমার আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে, সেই প্রমাণ চেলসি ম্যাচের দিকে তাকালেই পাওয়া যাবে। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি।

তিন মিনিটের ব্যবধানে হেড থেকে করেন ২ গোল। আর বিরতির পর চেলসির গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আদায় করেন হ্যাটট্রিক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা