কাতার বিশ্বকাপ (ছবি: সংগৃহীত)
খেলা

কাতার বিশ্বকাপে ম্যাচ ১০০ মিনিট?

ক্রীড়া ডেস্ক: গেল কয়েক বছরে ফুটবলে নতুন কিছু আনার অনেক চেষ্টা করা হয়েছে। এমনকি চার বছরের পরিবর্তে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার।

যদিও ওই ভাবনাকে অনেকে বাড়াবাড়ি বলেছেন সে কারণে ফিফাও সমালোচনার মুখে ওই ভাবনা থেকে সরে আসে। এবার নতুন আলোচনা এসেছে ৯০ মিনিটের ম্যাচ হবে ১০০ মিনিট!

গুঞ্জন উঠেছে কাতার ২০২২ বিশ্বকাপ থেকেই এমন নিয়ম চালু হতে পারে। কারণ নির্ধারিত সময় ১০ মিনিট বাড়িয়ে ফুটবল ম্যাচ আয়োজনের ভাবনাটা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর মাথায়। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোরিয়েরে দেলো স্পোর্তে’ দাবি করেছে এমনটা।

তবে এমন পরিকল্পনা বাস্তবায়ন হতে হলে তা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে। ফুটবলের যে কোনো নিয়ম পরিবর্তনের ক্ষমতা তাদেরই হাতে।

যদি এ নিয়ম অনুমোদন পায়। তাহলে আসন্ন বিশ্বকাপেই ১০০ মিনিটের ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। দুই অর্ধে তখন থাকবে ৫০ মিনিট করে।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

এদিকে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা বলছে আপাতত এমন কোনো পরিবর্তন আসছে না ফুটবল ম্যাচের দৈর্ঘ্যে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়? 

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

৯৩ শিক্ষানবিশ এএসপিকে একযোগে বদলি

একযোগে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি...

বেড়েছে উৎপাদন কিন্তু সংকটে দেশের চা-শিল্প

ব্রিটিশ আমল থেকে অর্থাৎ প্রায় ১৭০ বছর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখ...

আশুলিয়ায় জুলাই শহীদদের স্মরণে স্মৃতি সমাবেশ

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা