নিজের পারফর্ম উজ্জ্বল হলেও ঠেকাতে পারেননি দলের টানা দুই হার (ছবি: সংগৃহীত)
খেলা

শেষটা রাঙাতে পারেনি মোস্তাফিজ, হারল দিল্লি

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এ পর্যন্ত দুর্দান্ত সময় কাটছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। নিজের পারফর্ম উজ্জ্বল হলেও ঠেকাতে পারেননি দলের টানা দুই হার। তিন ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস দুই ম্যাচে হেরেছে।

দলীয় পারফর্ম খারাপ হলেও দুই ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করেছেন ফিজ। বৃহস্পতিবার লখণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমে প্রথম দুই ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ৮ রান।

ম্যাচের ১৭তম ও নিজের তৃতীয় ওভারে এসেও দুর্দান্ত বোলিং করেন এই কাটার মাস্টার। ও ওভারে দেন মাত্র ৪ রান। তবে নিজের শেষ ওভার করতে এসে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

প্রথম দুই বলে দুই রান দেওয়ার পর তৃতীয় বলে হজম করেছেন ছক্কা। পরের তিন বলে আরও ছয় রান দিয়েছেন। সেখানেই ম্যাচ থেকে ছিটকে গেছে দিল্লি।

আরও পড়ুন: পিসিবির আয় ২০০ কোটি!

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে লখণৌর প্রয়োজন ছিল মাত্র ৫ রান। শার্দুল ঠাকুরের করা ওভারের প্রথম বলে ক্যাচ দেন ১১ রান করা দীপক হুদা। তৃতীয় বলে চার মারেন আয়ুষ বাদোনি। চতুর্থ বলে ছয় মেরে ম্যাচ জেতান আয়ুষ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা