সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক: ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়েছে সমগ্র উত্তর ভারত। এই পরিস্থিতিতে দেশটির রাজধানী দিল্লিতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল।

আরও পড়ুন: মন্ত্রিত্ব পদ হারাতে যাচ্ছেন টিউলিপ

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছেন, শুক্রবার সকালে দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (এনসিআর) অংশগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে, দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছে এবং ১৫০টিরও বেশি ফ্লাইট এবং প্রায় ২৬টি ট্রেন বিলম্বিত হয়েছে।

দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডিআইএএল) আজ সকালে দেওয়া এক আপডেটে বলেছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইটের প্রস্থান “সমস্যার মুখে” পড়ছে। তবে ক্যাট-থ্রি সম্বলিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ এবং প্রস্থান করতে পারে বলে ভ্রমণকারীদের আশ্বস্ত করেছে।

এদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ভারতের রাজধানী দিল্লির বায়ু মানের সূচক (একিউআই) আজ সকাল ৬টার দিকে ৪০৮ রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দিল্লির বাতাসের মান “খুব খারাপ” থেকে “গুরুতর” ক্যাটাগরিতে নেমে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা