সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানীতে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী।

আরও পড়ুন: আমি ট্রাম্পকে পরাজিত করতে পারতাম

ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয় ভবনের আশপাশের এলাকা থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

চাদের সরকারের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ বলেছেন, অন্তত ২৪ সদস্যের একটি কমান্ডো ইউনিট ‘‘অস্ত্র ও ছুরি’’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের নিষ্ক্রিয় করেছেন। হামলাকারী দলটি বেসামরিক পোশাক পরেছিল এবং শহরের দক্ষিণের একটি দরিদ্র বসতি থেকে এসেছিল।

আরও পড়ুন: গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

সরকারের এই মুখপাত্র বলেন, হামলাকারীদের মধ্যে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।

এএফপিকে তিনি বলেন, হামলার সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী ইতনো প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই ছিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: এএফপি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা