সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কানাডাকে অঙ্গরাজ্য বানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন। যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

মঙ্গলবার (৭ জানুয়ারি) শেয়ার করা এই মানচিত্রের মাধ্যমে ট্রাম্প আবারও কানাডাকে তার দেশের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প লিখেছিলেন, অনেক কানাডীয় নাগরিক (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্র আর কানাডার বিশাল বাণিজ্য ঘাটতি এবং তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ভর্তুকি সহ্য করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন।

আরও পড়ুন : লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

জাস্টিন ট্রুডো গত ৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগের পেছনে লিবারেল পার্টির ভেতরে অসন্তোষ এবং জনগণের সমর্থন কমে যাওয়াকে কারণ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প আরও বলেছেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র একীভূত হলে বাণিজ্য বাধা দূর হবে, কানাডার করের হার কমে যাবে এবং তাদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তার ভাষায়, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া ও চীনের জাহাজের হুমকি থেকে পুরোপুরি নিরাপদ থাকবে। এটি কত বড় একটি জাতি হতে পারে!

আরও পড়ুন : গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪

কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছ ট্রুডো বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে—এমন কিছু হওয়ার কোনো সুযোগ নেই।

ট্রুডো আরও বলেন, আমাদের দুই দেশের কর্মী ও সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার সুবিধা ভোগ করে আসছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা