মহারাজ ঝড়ে চালকের আসনে সাউথ আফ্রিকা
খেলা

মহারাজ ঝড়ে চালকের আসনে সাউথ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে কেশভ মহারাজের আগ্রাসী ভূমিকায় দাপটের সাথে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম দিনের মতো শনিবারও দ্বিতীয় দিনের সকালেও বাংলাদেশি বোলারদের শাসন করছে স্বাগতিক ব্যাট্যাররা।

আরও পড়ুন : শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

সফরকারী টাইগাররা সকালের সেশনে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নিলেও রান আটকাতে পারছে না। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৮৪ রান। ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকানো মহারাজ ৫৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৩ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু সাইমন হারমার।

ভেরেইনা ১০ আর মুল্ডার ০ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেন। শুরু থেকে সফরকারীদের ওপর চাপ বাড়িয়ে পার্টনারশিপ জমিয়ে তুলনে দুইজন। দক্ষিণ আফ্রিকা দলীয় সংগ্রহ ৩০০ রান পার করার পর বাংলাদেশ দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

খালেদের সিমে পিচ করে বলটি চোখের পলকে ঢোকে ভেতরে। ড্রাইভ করার চেষ্টায় থাকা ভেরেইনার ব্যাট-বলের ফাঁক গলে ছোবল দেয় স্টাম্পে ৪৮ বলে ২২ রানে সাজঘরে ভেরেইনা।

আরও পড়ুন : আওয়ামী লীগই বিজয়ের বন্দরে পৌঁছাবে

কেশভ মহারাজ এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী। সাদা পোশাকে নেমেও ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। চার-ছক্কার ফুলঝুরিতে মাত্র ৫২ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। মেহেদী হাসান মিরাজের ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন মহারাজ। টেস্ট ক্রিকেটে তার চতুর্থ ফিফটি এটি। যেখানে ৪টি চার ও ৩ ছক্কা মারেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা