পাকিস্তানের ঐতিহাসিক জয়
খেলা
ইমাম-বাবরের জোড়া সেঞ্চুরি

পাকিস্তানের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : পাক অধিনায়ক বাবর আজম ও ইমাম-উল-হকের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রানের বিশাল টার্গেট তাড়া করে ৬ বল হাতে রেখেই ৬ উইকেটে ইতিহাস গড়ে জিতেছে পাকিস্তান।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৪ লাখ

পাকিস্তানের জয়ে ৮৩ বলে ১১৪ রান করেন অধিনায়ক বাবর আজম। আর ৯৭ বলে ১০৬ রান করেন ইমাম-উল হক।

ওয়ানডে ক্রিকেটে এটাই পাকিস্তানের রান তাড়া করে সেরা জয়। এর আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩২৯ রান তাড়া করে জয় পেয়েছে তারা।

অজিদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরে বেশ সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও করাচিতে ড্র করা দলটি লাহোর টেস্টে হেরে সিরিজ হারে ১-০তে।

আরও পড়ুন : কক্সবাজার হবে প্রাচ্য থেকে পাশ্চাত্যের সেতুবন্ধন

টেস্টের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

হারলে সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরা। এমন কঠিন সমীকরণের ম্যাচেও অস্ট্রেলিয়াকে কম রানে আটকে রাখতে পারেনি পাকিস্তান।

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিরিজে টিকে থাকতে রানের পাহাড় ডিঙ্গাতে নেমে উড়ন্ত সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে ১৮.৫ ওভারে ১১৮ রান করেন তারা। ৬৪ বলে ৭টি চার ও দুই ছক্কায় ৬৭ রান করে ফেরেন ফখর জামান।

এরপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি গড়েন ইমাম। এই জুটিতেই ৯০ বলে ৬টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডেতে ৯ম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ইমামুল হক। ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পরেন। তার আগে বাবর আজমের সঙ্গে গড়েন ৯২ বলে ১১১ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৯৭ বলে ৬টি চার ও তিন ছক্কায় ১০৬ রান করেন ইমাম।

আরও পড়ুন : দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

ইমাম আউট হওয়ার পর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান বাবর আজম। জয়ের জন্য শেষ দিকে ৩৪ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪০ রান।

খেলার এমন অবস্থায় আউট হন বাবর আজম। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৮৫তম ম্যাচে ১৫তম সেঞ্চুরি করেন বাবর। দলীয় ৩০৯ রানে ৮৩ বলে ১১টি চার ও এক ছক্কায় ১১৪ রান করে ফেরেন বাবর।

বাবর আজম আউট হওয়ার পর দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন : লোকটার সবই আছে কিন্তু বুদ্ধি নেই

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ইফতেখারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ।

পাকিস্তানের জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৫ রান। নাথান ইলিসের করা ৪৯তম ওভারে এক ছক্কা আর দুই চারে ১৮ রান আদায় করে দলের জয় নিশ্চিত করেন খুশদিল (২৭*)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা