খেলা

ভারত বধ করে চ্যাম্পিয়ন লাল-সবুজের বাংলাদেশ

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টাইগাররা মুখোমুখি হয় ভারতকে ৯ উইকেটে বধ হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের বাংলাদেশ।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। ১০৮ রানের টার্গেটে জবাব দিতে মাঠে নামে টাইগাররা। রান তাড়ায় নেমে অধিনায়ক সমিত ও কাজলের স্বপ্নের মত শুরু হয়। আসল কাজটা করে দিয়েছেন কাজল। ৩৭ বলে ৬৮রান করেন এই ওপেনার। কাজল ৬৭ রান করে ফিরলে ভাঙে ৯৯ রানের জুটি। যা ওপেনিংয়ে বাংলাদেশের রেকর্ড রান। এরপর ক্রিজে আসেন জাবেদ। সমিত থাকেন অবিচল। দুজনে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসেন। তামিম ৩০ বলে ২৬ ও জাবেদ ২০ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। ভারতীয় হয়ে একমাত্র উইকেটটি নেন ওয়ালা।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলা উপভোগ করেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালে এক কোটি টাকা দিয়ে প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার ফান্ড গঠন করা হয়। আজ তাঁরাই একের পর এক শিরোপা ছিনিয়ে আনছেন। সুস্থ মানুষের তুলনায় আন্তর্জাতিক পর্যায়ে তাঁরা বেশি বেশি পুরস্কার জিতেছে। এতে বোঝা যায় প্রতিবন্ধীরা বোঝা নয়, তাঁরাও সব পারে। তাঁদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে সরকার। এসময় তিনি ১০ কোটি টাকার ফান্ড গঠনের ঘোষণা দেন। এছাড়া চ্যাম্পিয়ন টিমের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ জাফর আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমকে ট্রফি তুলে দেওয়া হয়।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১০৮/৫ (২০ ওভার)। বাংলাদেশ: ১০৯/১ (১১.১ ওভার)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা