কাতার বিশ্বকাপের বল আল রিহলা (ছবি: সংগৃহীত)
খেলা

কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

ক্রীড়া প্রতিবেদক: কাতার বিশ্বকাপের পর্দা উঠতে এখনো অপেক্ষা সাত মাস। এরই মধ্যে উন্মোচিত হয়ে গেছে টুর্নামেন্টের জন্য বিশেষভাবে তৈরি বল ‘আল রিহলা’।

২০২২ বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিক ম্যাচ বল ‘আল রিহলা’ প্রকাশ্যে এনেছে খেলাধুলার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের দাবি, এই প্রতিযোগিতার ইতিহাসে এত দ্রুতগতির বল আগে কখনো দেখা মেলেনি।

চলতি বছরের নভেম্বরে শুরু হবে ৩২ দল নিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ।

‘আল রিহলা’ আরবি শব্দ, যার অর্থ হলো ‘যাত্রা’। কাতারের অনন্য স্থাপত্য, আইকনিক নৌকা এবং জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এই বলের নকশা করা হয়।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

বলা হচ্ছে, আল রিহলা আগের যে কোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসের মধ্যে দ্রুতগতিতে চলে। খেলার মাঠে নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর প্রদান করবে এটি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা