কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল (ছবি: সংগৃহীত)
খেলা

মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক: উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো রীতিমতো ঘোষণাই দিয়ে রেখেছিলেন ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না’। এবার মাঠের পারর্ফম্যান্সেও তাই করে দেখালেন রোনালদোরা।

মঙ্গলবার দিবাগত রাতে পোর্তোর এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে জয়ের প্রেরণা নিয়ে মাঠে নামেন সিআর সেভেন।

ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় ডিয়োগো জোটার পাস থেকে গোলের খুব কাছেও চলে গিয়েছিলেন রোনালদো, তবে তার শটে গোল পোস্টের দেখা পায়নি। তবে রোনালদোর গোল না পাওয়ার আফসোসটা মিটেছে কিছুক্ষণের মধ্যেই। ৩২ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডি বক্স বরাবর চলে যান রোনালদো। ঠান্ডা মাথায় তিনি পাস দেন ক্লাব সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে। ব্রুনো ডান পায়ের শটে বল মেসিডোনিয়ার জালে পাঠিয়ে দেন।

তবে এ গোলে রোনালদো-ব্রুনোর কৃতিত্বের সঙ্গে সমান দায় রয়েছে মেসিডোনিয়ান মিডফিল্ডার স্টেফান রিস্টোভস্কিরও। তার ভুল পাস থেকেই বলটা পেয়ে যান রোনালদো।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই আক্রমণাত্মক ভূমিকায় সফলতার দেখা মেলে ৬৫ মিনিটে। এবারও গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। জোটার বাড়ানো বলে দারুণ এক ভলিতে ব্রুনো পরাস্ত করেন মেসিডোনিয়া গোলরক্ষক দিমিত্রেভস্কিকে। জয় নিয়ে পর্তুগাল টিকিট নিশ্চিত করে কাতার বিশ্বকাপের।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা