আন্তর্জাতিক

আগুনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নর্থ মেসিডোনিয়ায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে ওই হাসপাতাল ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। তেতোভো শহরের একটি প্রধান সড়কের কাছ থেকেও কালো ধোঁয়া দেখা গেছে।

অগ্নিকাণ্ডের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তারা এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপস সতর্ক করে বলেছেন, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এক টুইট বার্তায় তিনি বলেন, এটা একটি দুঃখজনক দিন। তিনি আরও জানিয়েছেন, রাজধানী স্কোপজের একটি হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনাকে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

দুর্ঘটনার সময় ওই হাসপাতালে কতজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা দিতে গত বছর অস্থায়ীভাবে এই হাসপাতাল নির্মাণ করা হয়।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা