আন্তর্জাতিক

আফগানিস্তানে ত্রাণ পাঠাতে চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ত্রাণ পাঠাতে চায় জাতিসংঘ। তবে এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে সড়কযোগে দেশটিতে ত্রাণ পরিবহন ও বিতরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশটির ক্ষমতাসীন সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

এক ভিডিও কনফারেন্সে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের আন্ডার সেক্রেটারি ও জরুরি ত্রাণ সরবরাহ বিভাগের সমন্বয়কারী মার্টিন গ্রিফিথ। এছাড়া, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রানডি খুব দ্রুত আফগানিস্তান সফরে যেতে চান।

মঙ্গলবার মার্টিন গ্রিফিথ বলেন, মানবিক সহায়তাকর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার বিষয়টি বিশ্বজুড়ে স্বীকৃত। পাশপাশি, বিশেষ করে আফগানিস্তানে, জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও প্রাসঙ্গিক।

আমরা খুব দ্রুত আফগানিস্তানে মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম শুরু করতে চাই। প্রাথমিক ভাবে সড়কযোগে দেশটিতে ত্রাণ সামগ্রী পৌঁছাবে। তবে আফগানিস্তান সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে, মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম এবং তা পরিচালনার সঙ্গে যুক্ত দেশী-বিদেশী কর্মীদের পূর্ণ নিরাপত্তা আফগানিস্তানে সরকারকে দিতে হবে।

সংঘাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানের ১ কোটি ৮০ লাখ মানুষ, যা দেশটিনর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানবিক সহায়তার অভাবে ধুঁকছেন।

সূত্র: এএফপি

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা