সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২ দিনে নিহত ৯৭০ 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২ দিনে ৯৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ।

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৬ হুথি সদস্য

এদিকে, হামাসের সাথে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রমজান মাসে এমন নৃশংস হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝর বইছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের হামলায় গত দু’দিনে ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) দেশটির স্থানীয় সময় দুপুর পর্যন্ত ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮,৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার (১৯ মার্চ) দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে দাঁড়িয়েছে।

এ সময় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। গত জানুয়ারিতে শুরু হওয়া এই ভঙ্গুর চুক্তির পর এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে, গাজায় নিযুক্ত জাতিসংঘের একটি ভবনে বুধবার ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় সেখানে সংস্থাটির অন্তত ১ জন বিদেশি কর্মী নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বর্বরতায় জাতিসংঘের প্রতিষ্ঠানে কাজ করা ১ জন বিদেশি কর্মী নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় মধ্য-গাজার গভর্নরেটের সদরদপ্তরে ইসরায়েলি বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। এতে আহতদের উদ্ধারের পর আল-আকসা শহিদ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ আন্তোনি...

এর আগে, কয়েক মাসের আলোচনার পর মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় (১৯ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এই চুক্তির আওতায় হামাস ৩৮ জিম্মিকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার বন্দীকে মুক্তি দেয়। প্রাথমিক এই যুদ্ধবিরতির মেয়াদ শেষে ২য় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় বিবদমান পক্ষের সাথে কাতার ও মিসরের আলোচনা চলছিলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা