আন্তর্জাতিক

পাথর বৃষ্টির মুখে জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০ সেপ্টেম্বর কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ উপলক্ষে নির্বাচনী প্রচারের জন্য অন্টারিও প্রদেশের লন্ডন নগরীতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

লন্ডনে গিয়ে পাথর বৃষ্টি মুখে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই লন্ডন ব্রিটেনের রাজধানী নয়, এটি কানাডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অন্টারিও প্রদেশের নগরী লন্ডন।

সেখানে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, একটি বার পরিদর্শনের পর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বাসে ফিরছিলেন ট্রুডো। এ সময় তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন টিকাকরণ বিরোধীরা। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনও আঘাত পাননি।

ঘটনার পর জাস্টিন ট্রুডো উপস্থিত সাংবাদিকদের বলেন, পাথর নিক্ষেপের কারণে তিনি কাঁধে আঘাত পেয়ে থাকতে পারেন।

দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল পাথর নিক্ষেপের ঘটনাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন। টুইটারে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কখনওই সমর্থনযোগ্য নয়। মিডিয়াকে ভয় দেখানো, হয়রানি ও সহিংসতা থেকে আমাদের মুক্ত থাকতে হবে।

প্রসঙ্গত, নিজের বামপন্থী লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় গত আগস্টের মাঝামাঝিতে জরুরিভাবে নির্বাচন আয়োজনের ডাক দিয়েছিলেন ট্রুডো। কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্য বিধিনিষেধের কারণে তার প্রচারণা ব্যাহত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা