বাংলাদেশ-মঙ্গোলিয়া প্রীতি ম্যাচ মঙ্গলবার
খেলা

বাংলাদেশ-মঙ্গোলিয়া প্রীতি ম্যাচ মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক : প্রায় তিন বছর পর করোনা মহামারির বিধিনিষেধ তুলে দেওয়ায় বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যকার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখবেন সিলেটের দর্শকরা।

আরও পড়ুন : র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

মঙ্গলবার ( ২৯ মার্চ ) বিকাল ৫টায় ম্যাচটি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ম্যাচ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টরা এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন।

রোববার ( ২৭ মার্চ ) থেকে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলায় দর্শকদের জন্য গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন তথ্য জানান।

আরও পড়ুন : বিএনপি ইতিহাস বিকৃতির জনক

তিনি বলেন, দীর্ঘ দিন পর মাঠে দর্শক উপস্থিত হয়ে খেলা দেখবে। তাই দর্শকদের জন্য আকর্ষণ হিসেবে থাকবে র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র’তে বিজয়ীদের টিভি, মোটরসাইকেল, ফ্রিজসহ অসংখ্য পুরস্কার দেওয়া হবে। এরই মধ্যে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন : সাক্ষাৎকারে ‘ভয়’ পেয়ে গেছে রাশিয়া

বাফুফের এই সদস্য বলেন, সিলেট জেলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই আন্তর্জাতিক ম্যাচ পায়। এতে সিলেট শহর দেশের মধ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করছে। তিনি সিলেটের সব ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে বসে খেলা দেখার আহ্বান জানান।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

প্রসঙ্গত, ২০১৮ সালে সর্বশেষ সিলেট জেলা স্টেডিয়ামে গ্যালারিতে বসে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেছিলেন দর্শকরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা