ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ছবি: সংগৃহীত)
অপরাধ

মাদকবিরোধী অভিযানে আটক ৫৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ২ হাজার ৮৮৮ পিস ইয়াবা, ২০ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৩০ লিটার দেশি মদ এবং ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুন: টেকনাফে ৬ কেজি গাঁজা উদ্ধার

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ইরানের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা...

নেপালে বালেন্দ্র শাহ সরকারের যাত্রা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আর...

জ্বালানি তেলের সংকটে দেশ

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে গাড়ির সারি এখনও ঘণ্টার পর ঘণ্টা থাকছ...

১৫০ টাকা বেশি ভাড়া নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা    

নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহী সা...

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা