বিয়ে করেই মামলা দিলেন ম্যাক্সওয়েল
খেলা
জুতা চুরি করল শ্বশুরবাড়ির লোকজন

বিয়ে করেই মামলা দিলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : ভারত উপমহাদেশে বিয়ে-সাদী হবে অথচ দুষ্টমি-খুনসুঁটি হবে না, তা কি করে হয় ? বিয়ের আসরে নতুন জামাইয়ের জুতা চুরি করে লুকিয়ে রাখেন শ্যালক-শ্যালিকারা, পরে টাকা দিয়ে সেই জুতো উদ্ধার করতে হয়। এমন মজার রীতি চালু রয়েছে হাজার বছর ধরে।

আরও পড়ুন : সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে

কিন্তু অস্ট্রেলিয়ার জনপ্রিয় মারকুটে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সেই রীতি বুঝতে না পেরে থানায় গিয়ে মামলা ঠুকে দিলেন! এমন খবর এসেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে।

২০১৭ সাল থেকে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে প্রেম ম্যাক্সওয়েলের। অবশেষে তারা চলতি মাসে বিয়ের পিড়িতে বসেছেন। প্রথমে অস্ট্রেলিয়া রীতি মেনে বিয়ে হয়। পরে বিয়ের অনুষ্ঠান হয় তামিল রীতিতে।

ভারতীয় সেই বিয়ের অনুষ্ঠানেই মজা করে কেউ নতুন জামাই ম্যাক্সওয়েলের জুতা লুকিয়ে ফেলেন। ম্যাক্সওয়েল ভেবেছিলেন, চুরি হয়ে গেছে তার জুতা। তাই সোজা গিয়ে মামলা ঠুকে দেন থানায়। পরে অবশ্য ব্যাপারটি পরিষ্কার হয় ম্যাক্সওয়েলের কাছে।

আরও পড়ুন : শিক্ষাবিদরা ভিসি হতে চান না

উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা