বিনি রমন-গ্লেন ম্যাক্সওয়েল
খেলা

ভারতীয় বিনিতে আবদ্ধ ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল নিয়মিত খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ফলে ভারতীয় সংস্কৃতি-ভাষার সাথে ভালোই সখ্যতা গড়ে উঠেছে তার। এরইমধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব সংলাপ শুরু

অজি ক্রিকেটার ম্যাক্সওয়েলের ভারতীয় প্রেমিকার নাম -বিনি রমন। এবার সেই প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।

আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অস্ট্রেলিয়ান তারকা খেলোয়ার।

ম্যাক্সওয়েল-বিনি দম্পতি নিজেদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।

আরও পড়ুন : বাংলাদেশের চোখ সিরিজ জয়ে

এদিকে এ সংবাদে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ম্যাক্সওয়েল-বিনি রমন জুটি। নবদম্পতি হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা।

জানা যায়, ভারতীয় নারী বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকছেন। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের দেখা হয় ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনেই একে অপরের প্রেমে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন : উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

প্রসঙ্গত, ২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। বিয়েটাও সেরে ফেলতেন তখনই। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়।

আরও পড়ুন : তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট চালাবেন ম্যাক্সওয়েল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা