কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশ
খেলা

কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে ফাইনালে পৌঁছলো লাল-সবুজের বাংলাদেশ। এ আসরের ফাইনালে উঠার সঙ্গে আসন্ন এশিয়া কাপের টিকিটও নিশ্চিত করেছে টাইগাররা।

আরও পড়ুন : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

শনিবার ( ১৯ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্টিক হাতে হ্যাট্রিক নৈপুণ্য দেখান বাংলাদেশ দলের আশরাফুল ইসলাম। ম্যাচে আগাগোড়া দাপুটে নৈপুণ্য দেখায় লাল-সবুজধারীরা। দ্বিতীয় কোয়ার্টারে যা একটু প্রতিরোধ গড়ে কাজাখস্তান।

আগামী রোববার ফাইনালে ওমানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে আশরাফুলরা। আসরের অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ওমান।

এদিন আশরাফুল ৪ টি ও খোরশেদুর রহমান ২ টি গোল করেন। বাকি ২ গোল আসে রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজের স্টিক থেকে।

আরও পড়ুন : মানুষকে অসুখী করার চেষ্টা করছে বিএনপি

আমান ইলুবায়েভ শেষ দিকে কাজাখস্তানকে একমাত্র গোল এনে দেন। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দুই গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল।

আরও পড়ুন : বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়

৩য় কোয়ার্টারে আরও চারবার লক্ষ্যভেদ করে ম্যাচে চালকের আসনে বসে যায় তারা। পিসি থেকে খোরশেদের গোলের পর ৪০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল।

আরও পড়ুন : রাজধানীতে নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি

এই কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ও খোরশেদের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে জিমি ও সবুজের ফিল্ড গোলে বড় জয় নিশ্চিত হয়।

ওমানকে ৩-২ গোলে হারিয়ে পুল পর্বে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশ। অপরাজিত থেকেই ফাইনালে উঠলো মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথানের দল।

আরও পড়ুন : ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করুন

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বিগত ৩ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেয় ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা