২৭ আগস্ট এশিয়া কাপ শুরু।
খেলা

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ-২০২২ সালের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১১ সেপ্টেম্বর।

আরও পড়ুন : বাংলাদেশি জাহাজের ক্ষতিপূরণ দাবি

শনিবার ( ১৯ মার্চ) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। যা আগে থেকেই নির্ধারিত ছিল।

এশিয়া কাপ ক্রিকেট সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি ঘুরিয়ে ফিরিয়ে হয়। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি ২০ ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার ৫ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের আসরে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আর নেই

প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়া কাপের সর্বশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুন : বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা