খেলা

বাংলাদেশের আরেকটি স্বর্ণ জয়

সান নিউজ ডেস্ক: এশিয়া কাপ আরচ্যারি আরও একটি স্বর্ণ করলেন বাংলাদেশি আরচাররা। শনিবার (১৯ মার্চ) ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা স্বর্ণ জিতেছেন। এ নিয়ে বাংলাদেশ দুটি স্বর্ণ জিতলো।

আরও পড়ুন: এশিয়ার সেরা বাংলাদেশ

রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে।

প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে।

চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ফাইনালকে টাইব্রেকারে নিয়ে যায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।

আরও পড়ুন: বাংলাদেশি জাহাজের ক্ষতিপূরণ দাবি

এর আগে থাইল্যাণ্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার।

এদিকে, আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের। অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা