প্রোটিয়াদের মাটিতে এবার শুরু হচ্ছে টেস্ট মিশন (ছবি: সংগৃহীত)
খেলা

সাদা পোশাকে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ-দ.আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা। প্রোটিয়াদের মাটিতে এবার শুরু হচ্ছে টেস্ট মিশন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার মাঠে নামছে দুই দল। ডারবানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-স্পোর্টস ও গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাদের মাটিতে জয়ের কোনো নজির ছিল না বাংলাদেশের। সে কারণে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল অন্তত একটি ম্যাচ জেতা। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই জয়ের দেখা পায় সফরকারীরা।

এদিকে ডারবানের মাঠে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই মুমিনুল হকদের। তবে একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সফরকারীদের। সেটাও আবার সুখকর নয়, ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে কানাডার কাছে ৬০ রানে হেরেছিলো টাইগাররা।

এরপরও চিন্তিত নন কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ডারবানে সবশেষ ৯ টেস্টের মধ্যে ১টিতে জয়ন ও সাতটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ১টি টেস্ট ড্র হয়েছে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’

অপরদিকে আজকের ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই আমরা খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা