দুই প্রোটিয়া ওপেনারসহ সাজঘরে ৩
খেলা

কক্ষেপথে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার এবং সারেল এরউই মিলে টাইগার বোলারদের হতাশার সাগরে ডুবাচ্ছিলেন। প্রথম সেশন শেষে ৯৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় সেশনেও স্বাচ্ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন তারা।

আরও পড়ুন : সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

দিনের ৩৪ এবং ৩৫ তম ওভার দুটি বাংলাদেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এই দুই ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছে টাইগার পেসার খালেদ আহমেদ এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ডিন এলগার ৩৪তম ওভারের দ্বিতীয় বলে খালেদ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। লিটন দাস ক্যাচটি ধরতে মোটেও বিলম্ব করলেন না। ১১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০১ বলে ৬৭ রান করে আউট হন এলগার।

পরের ওভারে আবারও উইকেট। এবার মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড আউট হলেন অপর ওপেনার সারেল এরউই। ১০২ বল খেলে তিনি সংগ্রহ করেন ৪১ রান। দলীয় রান ছিল এ সময় ১১৭।

আরও পড়ুন : বিএনপি নেতৃত্ব আজ বিভক্ত

অপরদিকে ৪৫.৬ ওভারের সময় দলীয় ১৩৫ রানের মাথায় ১৯ রানে রান আউট হন ব্যাটার কিগান পিটারসন ।

এ রিপোর্ট লেখার সময় ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬৫ রান। ২২ রান নিয়ে ব্যাট করছেন টেম্বা বাভুমা এবং ১১ রান নিয়ে রিয়ান রিকেল্টন ক্রিজে রয়েছেন।

আরও পড়ুন : ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি। বাংলাদেশের বোলাররা চেষ্টা করে গেছেন টানা। ২৫টি ওভার বল করেও কোনো সাফল্যের দেখা পায়নি তারা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৯৫ রান।

আরও পড়ুন : জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী কিংবা খালিদ আহমেদ, এই তিন পেসারের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু তারা প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা