ওয়াকার ইউনিস
খেলা

বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকা সিদ্ধান্তে পদত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস। পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার।

অবশেষে প্রায় সপ্তাহদেড়েক পর মুখ খুললেন তিনি। পাকিস্তানি দৈনিক জাংয়ে দেয়া সাক্ষাৎকারে ওয়াকার জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ওয়াকারের ভাষ্য, ‘মিসবাহ পদত্যাগ করার পর আমার বোলিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতাই ছিলো না। আমাদের বরখাস্ত করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এর বাইরে করোনাভাইরাস মহামারীর কারণে টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ধকলটাও পদত্যাগের একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াকার। তার মতে, ক্রিকেট বোর্ড এবং দলে এখন যারাই দায়িত্ব নেবেন, তারা ভিন্ন দল নিয়ে পরিবর্তন আনবেন।

পাকিস্তানের দল বাছাইয়ে কোনো প্রভাব ছিলো না জানিয়ে ওয়াকার বলেন, ‘কখনো দল বাছাইয়ের ক্ষেত্রে আমার কোনো প্রভাব ছিলো না। মানুষ সবসময় এটা মনে করেছে যে দল বাছাইয়ের ক্ষেত্রে হয়তো আমার হাত রয়েছে। কিন্তু আসলে তা নয়।’

এসময় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের প্রশংসা করেন এ কিংবদন্তি পেসার। তার মতে, দলের সব সদস্যই প্রতিভাবান এবং অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দলটি বেশ ভালো হয়েছে।

তার ভাষ্য, ‘আমি এখন কারও সমালোচনা করার মতো অবস্থানে নেই। পাকিস্তান ক্রিকেটে শোয়েব মালিক সবচেয়ে ফিট ক্রীড়াবিদ। অন্যদিকে আজম খান অনেক প্রতিভাবান ক্রিকেটার।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা