খেলা

নভেম্বরে জিম্বাবুয়ে যাচ্ছে নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক: ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, করোনাভাইরাস শঙ্কায় সালমা খাতুনরা খেলার সুযোগ পায়নি। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেও বাংলাদেশের মেয়েরা দুই বছর ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে। তবে অপেক্ষা দূর হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরছে সালমা-জাহানারারা।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার আগে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৪ কিংবা ৫ নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা নারী দলের। সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী

নাদেল বলেছেন, এই সিরিজ নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করেছিলো। বিশ্বকাপ বাছাইয়ের আগে জিম্বাবুয়ের বিপক্ষে নারী দলের তিনটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত হয়েছে।’

গত বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে লাল-সবুজ জার্সিধারীরা শেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো ২০১৯ সালের নভেম্বরে।

দীর্ঘ ১৮ মাস ধরে ক্রিকেটের বাইরে থাকলেও ফিটনেসে রাখতে ৬০ ক্রিকেটারকে নিয়ে সাভারের বিকেএসপিতে স্কিল অ্যান্ড ফিটনেস ক্যাম্প আয়োজন করেছিলো বিসিবি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা