বাংলাদেশ ফুটবল দল
খেলা

আরও একধাপ পেছালো দেশের ফুটবল র‌্যাংকিং

ক্রীড়া প্রতিবেদক: নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সবোর্চ্চ সংস্থা ফিফা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নতুন র‌্যাংকিং প্রকাশ করে ফুটবলের এই সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এতে ফিফা র‌্যাংকিংয়ে আরও একধাপ পেছালো লাল সবুজের ফুটবলের।

নতুন র‌্যাংকিংয়ে দেখা গেছে ১৮৮ থেকে নেমে এখন বাংলাদেশের অবস্থান ১৮৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল পাকিস্তান (১৯৮) ও শ্রীলংকা (২০৫)। সবার চেয়ে এগিয়ে ভারত (১০৭)। বাংলাদেশের আগে রয়েছে মালদ্বীপ (১৫৮), নেপাল (১৬৮) ও ভুটান (১৮৭)। সম্প্রতি উজবেকিস্তানে তিনটি প্রীতি ম্যাচ খেললেও সব কয়টিতেই হেরে দেশে ফিরেছে বাংলাদেশ।

যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। সেরা পাঁচে একটি পরিবর্তন আছে। দুই নম্বরে আগের মতোই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সকে চারে নামিয়ে এক ধাপ উপরে উঠে তিনে ইংল্যান্ড। ইউরো চ্যাম্পিয়ন ইতালির অবস্থান পঞ্চম স্থানে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা