খেলা

অক্টোবরের শুরুতেই বিসিবির নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন কমিটির সময় শেষ হয়ে এসেছে। চলতি মাসে শেষ হয়ে যাবে এই কমিটির দ্বিতীয় মেয়াদ। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্য দিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

যদিও এতো সময় নিচ্ছে না বিসিবির বর্তমান কমিটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার পরিকল্পনা বোর্ডের। তাই অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বোর্ড। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিসিবির এই পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। তেমনই চেষ্টা করা হচ্ছে। যেহেতু অনেকেই বিশ্বকাপে চলে যাবে খেলা দেখার জন্য, তাই ধারণা করা হচ্ছে প্রথম সপ্তাহেই নির্বাচনটা হয়ে যাবে।

নির্বাচনের প্রক্রিয়া বা এ সংক্রান্ত আলোচনার এখতিয়ার নেই চলমান পরিচালনা পর্ষদের। বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আইসিএবির (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

আগামী সপ্তাহ থেকে তারা নির্বাচনের কার্যক্রম শুরু করবেন। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ চূড়ান্ত করবে। তফসিল ঘোষণা করা হলে ধাপে ধাপে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এরপর মনোনয়ন গ্রহণ, বাছাই ও নির্বাচনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এ নিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে। বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।

সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা