খেলা

আবারও হাসপাতালে জালাল আহমেদ

ক্রীড়া প্রতিবেদক: কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্রিকেট কোচ ও সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। গতরাতে তাঁকে আবারও ভর্তি করতে হয়েছে রাজধানীর আনোয়ার খান মর্ডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) হঠাৎ করেই জালাল আহমেদ চৌধুরীর শরীর ফুলে ওঠে। দ্রুতই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সারা শরীর ফুলে যাওয়ায়, চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখেই চিকিৎসা দিচ্ছেন। গত রাতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। অক্সিজেনের মাত্রায় ছিল ৯০ শতাংশের ওপরে।

গত ১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। তাঁর আগে বেশ কিছু দিন ধরেই তাঁর কাশি ছিল। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফেরেন।

জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তাঁর হাতে তৈরি। তিনি এক সময় সাংবাদিকতাও করেছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেট-লেখক তিনি।

ঢাকার আজিমপুরের একটি ফ্ল্যাটে একাই বাস করেন জালাল আহমেদ চৌধুরী। তাঁর স্ত্রী মারা গেছেন, সন্তানেরা প্রবাসী। ক্রিকেট দেখে, লেখালেখি করেই কাটে তাঁর দিন। ফেসবুকেও দারুণ সক্রিয় সর্বজনশ্রদ্ধেয় এ ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা