খেলা

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক: ওমরা হজ্ব করতে দেশ ছেড়েছেন ৭ ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটারসহ সাত জন যাচ্ছেন ওমরাহ হজ করতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সৌদি এয়ারলাইন্সে করে দেশ ছাড়েন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

ওমরাহ করতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। ওমরাহ শেষে আগামী ২১ সেপ্টেম্বর ফেরার টিকিট নিশ্চিত করে দেশ ছেড়েছেন তারা।

এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে যাচ্ছেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

এরপর দেশে ফিরে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটানোর সুযোগ পাবেন বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। ছুটি শেষ হলে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। যদিও দেশে আনুষ্ঠানিক অনুশীলনের সূচি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা