খেলা

ছেলের প্রথম গোল দেখেই বাবার মৃত্যু

ক্রীড়া ডেস্ক: মানুষের জীবন কতই না বিচিত্র। কোথা থেকে কোথা গিয়ে দাঁড়ায়! নেদারল্যান্ড ও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকের জীবনটাই দেখুন। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটা করেছেন তিনি। তখন নিশ্চয়ই উচ্ছ্বাসে ভাসছেন। এর কয়েক মিনিট পরই কিনা মারা গেলেন তার ক্যান্সার আক্রান্ত বাবা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন বাবা ময়েজ। এরপরই মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটিই জানিয়েছেন সিটি তারকা।

আকে লিখেছেন, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন আর এই গোলটা আপনার জন্য, বাবা। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।

তিনি আরও লিখেছেন, গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করতো।

২০২০ সালের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আকে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। প্রথম মৌসুমে হ্যামস্ট্রিং ইনজুরিতে বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা