খেলা

সম্পর্কটা বন্ধুত্বের!

স্পোর্টস ডেস্ক:এস্তাদিও দো মারাকানার সেই মাঠ। কোপা আমেরিকার ৪৭তম আসরের ফাইনাল। ম্যাচের শেষ বাঁশি। বাঁশি বাজলেন উরুগুইয়ান রেফারি এস্তেবান ওস্তোজিচ। কান্নায় ভেঙে পড়েন তারা। বলছি ফাইনালে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের কথা। প্রথমজনের কান্না দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জেতার আনন্দে। আর পরেরজন (নেইমার) তখন ঘরের মাঠে ফাইনাল হারের বেদনায় নিমজ্জিত।

সতীর্থদের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার প্রাথমিক উদযাপন শেষ করেই মেসি এগিয়ে যান তার একসময়কার বার্সেলোনা সতীর্থ ও ব্যক্তিগত সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু নেইমারের উদ্দেশ্যে। ব্রাজিলিয়ান সুপারস্টারও তখন প্রাথমিক ধাক্কা সয়ে কান্না থামানোর অবস্থায় ছিলেন।

মাঠের মধ্যেই হাত মিলিয়ে আলিঙ্গন করেন মেসি ও নেইমার। প্রায় এক মিনিট ধরে একে অপরকে ঝাপটে ধরে রাখেন দুই দলের এ দুই মহাতারকা। তাদের এই ভাতৃত্বপূর্ণ ঘটনা ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। যা ব্যাপক আলোড়ন তোলে নেটিজেনদের মধ্যে।

কিন্তু সেই এক মিনিট ধরে আলিঙ্গন করে রাখার সময় মেসিকে কী বলছিলেন নেইমার? তাদের মধ্যে কী বিষয়ে কথা হচ্ছিল? এর উত্তর মিলেছে নেইমারের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে। তখনকার ভিডিও আপলোড করে দীর্ঘ এক বার্তা দিয়েছেন নেইমার।

তিনি লিখেছেন, ‘পরাজয় সবসময় আমাকে কষ্ট দেয়। এটা এমন একটা বিষয় যার সঙ্গে মানিয়ে নেয়া এখনও শিখিনি আমি। গতকাল আমি যখন হারলাম, তখন আমি আমার দেখা ইতিহাসের সবচেয়ে ও সেরা খেলোয়াড়কে আলিঙ্গন করতে চাই।’

‘সে আমার ভাই এবং বন্ধু, মেসি। আমার মন খারাপ ছিল। আমি তাকে মজা করে বললাম, তুমি তো আমাকে হারিয়ে দিলে। হেরে যাওয়ায় আমি হতাশ। তবে এই মানুষটা (মেসি) দুর্দান্ত।’

‘ফুটবলের জন্য এবং বিশেষ করে আমার জন্য যা যা করেছে, তার প্রতি আমার অনেক সম্মান ও শ্রদ্ধা রয়েছে।’

‘আমি হারতে অপছন্দ করি। তবে তুমি (মেসি) তোমার শিরোপা উদযাপন করো। ফুটবল তোমার জন্য, এ সময়টার জন্য অপেক্ষা ছিল। অনেক অভিনন্দন ভাই (মেসি)।’

এর খানিক পরে জাতীয় সঙ্গীত গাওয়ারত অবস্থার ছবি আপলোড করে নেইমার লিখেছেন, ‘ধন্যবাদ ঈশ্বর। আমাকে এই অনুভূতিটা দেয়ায় তোমাকে ধন্যবাদ। আমাকে আরও একবার এই জার্সি পরার স্বপ্ন সম্পর্কে অনুধাবন করানোয় তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। ঈশ্বর, তোমাকে ভালোবাসি। ব্রাজিল, তোমাকে ভালোবাসি।’

তবে খেলা শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি নেইমার। অশ্রু মুছে এগিয়ে গেছেন বন্ধুর দিকে। বুকে বুক মিলিয়ে যেন বলেছেন, ‘তুমিই এর যোগ্য।’ পরে ড্রেসিংরুমেও মেসির সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন নেইমার। সে ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা