খেলা
ইউরোয় ইতিহাস গড়লেন 

গোল্ডেন বল উঠলো ডনারুমার হাতে

স্পোর্টস ডেস্ক: পোস্টের নিচে ক্ষিপ্রতাও প্রায় কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বাফনে মতো। নামের সঙ্গে অর্ধেক মিল রয়েছে তার। শুধু তাই নয়, অনেকটাই এগিয়ে তিনি। না হয়, ইংলিশ সানচো আর বুকাইয়ো সাকার শট ঠেকিয়ে দেয়া তার পক্ষে সম্ভব হতো না। এ দুটি শট তিনি ঠেকিয়ে দিয়েছেন, আর তার অ্যাপ্রোচ দেখে মার্কাস রাশফোর্ড বল মেরে দিয়েছেন সাইডবারে। বলছি ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার কথা।

ইউরো কাপের এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাসে নাম তুলেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি ডনারুমা। ১৯৯৬ সাল থেকে প্রতি আসরেই ইউরোর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় গোল্ডেন বল।

পরিসংখ্যান বলছে এই পুরষ্কার দেওয়ার রীতি তৈরি হওয়ার পর থেকে আগের ছয় আসরে কোনও গোলরক্ষকই গোল্ডেন বল হাতে তুলতে পারেননি। এবার সেই প্রথা ভাঙলেন ইতালির ইউরো জয়ের নায়ক ডনারুমা।

টুর্নামেন্টের জুড়ে ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। মেগা ফাইনালে টাইব্রেকারে ফেভারিট ইংল্যান্ডকে রুখে দিয়ে ইতালিকে ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার নায়ক ডনারুমা। ফাইনাল ম্যাচ টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হলে সেখানে দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দেন ইতালির এই গোলরক্ষক।

শুধু ফাইনালেই নয়, সেমিফাইনালে আজ্জুরিদের জয়ের নায়কও ছিলেন তিনি। স্পেনের বিপক্ষে সে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানেও প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে দিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।

এছাড়াও গ্রুপ পর্বে তুরস্ক, সুইজারল্যান্ড এবং ওয়েলসের বিপক্ষে রেখেছিলেন জাল অক্ষত। গোটা টুর্নামেন্ট জুড়ে মাত্র চারটি গোল হজম করেছেন ডনারুমা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা