খেলা

ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

রোববার (১১ই জুলাই) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।

অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো।

করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি আশাজাগানিয়া সংবাদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা