খেলা

ইউরোর গোল্ডেন বুট পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব ছিল পর্তুগালের। কিন্তু এবারের ইউরোর আসরে তেমন একটা সুবিধা করতে পারেনি রোনালদোরা। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মত দলের সঙ্গে পড়ে বিদায় নিতে হয়েছিল তাদের। দল ভালো না করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন রোনালদো।

ফাইনাল, সেমিফাইনাল এমনকি কোয়ার্টার ফাইনালেও খেলা হয়নি তার। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সৌরভ ছড়িয়ে ইউরো ২০২০ শেষে বাজিমাত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার গোল্ডেন বুট।

রোনালদো গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন রোনালদোই।

ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠে ব্যর্থ হলেন। আর গোল করতে পারলেন না। যার ফলে রোনালদোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি।

এদিকে হাঙ্গেরির বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে জিতে এবারের ইউরোর আসর শুরু করেছিল পর্তুগাল। তবে ধারাবাহিকতা ধরের রাখতে পারেনি তারা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। তবে পরের ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে কোনোরকমে দ্বিতীয় পর্বে ওঠে পর্তুগাল। সেখানে শেষ রক্ষা হয়নি তাদের। বেলজিয়াম বাধা টপকাতে পারেনি পর্তুগাল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা