খেলা

২৮ বছরের শিরোপা খরায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ঘরে গত ২৮ বছরে ওঠেনি কোনো আন্তর্জাতিক শিরোপা। চলমান কোপা টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা। শিরোপা খরা ঘোচানোর মিশনে বাংলাদেশ সময় রোববার (৪ জুলাই) ভোর সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ছন্দ না হারিয়ে খেলাটা খুঁজে পাওয়ার চেষ্টা করা। ম্যাচটা ৯০ মিনিটের। আমরা শিরোপা জয়ের ব্যাপারে খুবই মনোযোগী। খুব ভালো একটা দল, কেবল ১১ জনের ব্যাপার না, স্ক্যালোনি আমাদের বুঝিয়েছে ২৮জনই গুরুত্বপূর্ণ। তাই কারোই শান্ত থাকার সুযোগ নেই, যে কেউ গুরুত্বপূর্ণ হতে পারে। ডিফেন্সে ভালো হলে আমরা মাঝমাঠ থেকে সব সুবিধা নিয়ে আক্রমণে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জেতাটা সবচেয়ে সেরা অর্জন হবে। সব খেলোয়াড়ের ভাবনা একই রকম। আমরা দুইবার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিন্তু এবার দারুণ উৎসাহ নিয়ে খেলতে এসেছি। মূল ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে জিততে এসেছি এবং সেটার দিকেই তাকিয়ে আছি।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা