খেলা

মাঠে অজ্ঞান ২ নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচে ডেনিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। ফুটবলের পর এবার একই ঘঠনা ঘটলো ক্রিকেট মাঠে। পরপর দু’জন ওয়েস্ট ইন্ডিয়ান নারী ক্রিকেটার মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময় হঠাৎ দেখা যায় চিনেল হেনরি মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রথমে তার খিঁচুনি দেখা দিলেও পরে জ্ঞানই হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার ঠিক পরই তুমুল বৃষ্টি নামে। যার কারনে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার এবং চিনেল হেনরির খুব কাছের বন্ধু চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের ঠিক বাইরে হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। চিডিয়ান নেশনকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, দু’জনেরই জ্ঞান ফিরেছে। আগের চেয়ে তারা ভাল বোধ করছেন; কিন্তু তাদের ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে দুই বন্ধুর পরপর এভাবে অজ্ঞান হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যান্টিগার ক্রিকেট মাঠে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা