খেলা

ক্ষমা চাইলেন জেসুস

স্পোর্টস ডেস্ক : চলছে ব্রাজিল-চিলির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ম্যাচে ১-০ তে এগিয়ে নেইমার বাহিনী। এমন সময় এক অঘটন ঘটালেন ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। চিলিয়ান লেফটব্যাক ইউজেনিও মেনার মুখেই লাথি মেরে বসলেন তিনি। অবধারিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন সতীর্থদের কাছে।

ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যক্রমে এমন এক ভুল করেছি আমি, যা দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারত। তবে আমাদের দলটা তেমন কিছু এড়ানোর জন্য বেশ শক্তিশালী। সতীর্থদের কাছে ক্ষমা চাইছি আমি, আর আমি সব সময় ভুল থেকে শিক্ষা নেব।’

সেই ফাউলে বেশ আঘাত পেয়েছিলেন মেনা। তার সুস্থতার খবর পেয়ে জেসুসের লেখনিতে ঝরে পড়ল স্বস্তি। তিনি লিখলেন, ‘স্বস্তি পাচ্ছি, কারণ আমি জানতে পেরেছি মেনা সুস্থ আছে। ওর সঙ্গে কথাও হয়েছে আমার।’

যদিও জেসুসের লাল কার্ডের পর কিছুটা কষ্ট করে জিতেছে ব্রাজিল। এই জয়ের পর সেমিফাইনালে উঠে গেছে সেলেসাওরা। এবার প্রতিপক্ষ পেরু।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা