খেলা

রিয়ালে চলে আসতে পারেন পগবা!

স্পোর্টস ডেস্ক: ফরাসি মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমন খবর বাতাসে ঘুরে বেড়াচ্ছে বেশ ক'বছর ধরেই। কিন্তু দুইয়ে দুইয়ে চার আর মেলেনি। ফরাসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে পা রাখতে পারেননি।

তবে পগবার আশা কিন্তু ছেড়ে দেয়নি রিয়াল। বরং তার প্রতি এখনও আগের মতোই আগ্রহ আছে লা লিগার চ্যাম্পিয়নদের। আর সেই আগ্রহ বাস্তব রূপ নিতে পারে আসন্ন গ্রীষ্ম মৌসুমে। স্প্যানিশ গণমাধ্যম 'এএস' দাবি করেছে এমনটাই।

অতীতেও এমন চেষ্টা করেছে রিয়াল। পগবা নিজেও বেশ আগ্রহী ছিলেন। বারবারই বলেছেন, সুযোগ পেলে রিয়ালের হয়ে খেলতে চান। কিন্তু ২৮ বছর বয়সী এই তারকাকে কিছুতেই ছাড়তে রাজি হয়নি তার ইংলিশ ক্লাব।

তবে আসন্ন গ্রীষ্মে সব হিসেব-নিকেশ বদলে যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির শেষ বছরে পা রাখবেন পগবা। ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার নতুন করে চুক্তির আলোচনাও শোনা যাচ্ছে না।

পগবার এজেন্ট মিনো রাইওলা অতীতে জানিয়েছেন, বিশ্বকাপজয়ী এই ফুটবলার সম্ভবত চুক্তি নবায়ন করবেন না। আগামী গ্রীষ্মে তিনি নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন। যদিও তার এজেন্টের এমন মন্তব্য যখন এসেছিল, তখন মাঠে বেশ খারাপ সময় কাটছিল পগবার। এরপর তিনি ঘুরে দাঁড়িয়েছেন। চলতি মৌসুমে আছেন দুর্দান্ত ফর্মে।

কিন্তু যেহেতু এখনও চুক্তি নবায়নের আলোচনা হয়নি, সুযোগটা নিতে মুখিয়ে রিয়াল। 'এএস'-এর প্রতিবেদনে এসেছে, এবার সর্বশক্তি নিয়েই পগবাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে স্প্যানিশ ক্লাবটি। কেননা আসন্ন মৌসুম রিয়ালের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তাদের দলের অনেক খেলোয়াড়ই ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছে।

লুকা মদ্রিচ ৩৬ বছরে পা রেখেছেন। টনি ক্রুসের বয়সও ৩১ পেরিয়েছে। সেক্ষেত্রে মিডফিল্ডে শক্তি বাড়াতে পগবার মতো পরীক্ষিত একজনকে খুব করে চাইবে রিয়াল। এবার তাই দুইয়ে দুইয়ে চার মিলেই যেতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা