খেলা

দিনক্ষণ চূড়ান্ত টি-টেন লিগের পঞ্চম আসরের 

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের দিনক্ষণ চূড়ান্ত করেছেন আয়োজকরা। আগামী নভেম্বরের ১৯ থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত দশ ওভারের মারকাট এই টুর্নামেন্ট। আগের চারবারের চেয়ে বেশি লম্বা হবে আসন্ন আসরটি।

এর পেছনে অবশ্য রয়েছে বিশেষ কারণ। আগামী ২ ডিসেম্বর ৫০তম জাতীয় দিবস উদযাপন করবে আরব আমিরাত। তাই বাড়তি সময় রেখেই এবারের টি-টেন লিগ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুর্নামেন্টের মালিক টেন স্পোর্টস ম্যানেজম্যান্ট (টিএসএম) এর চেয়ারম্যান শাজিল উল মুল্ক বলেছেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের অতি জনপ্রিয় এই ফরম্যাটে খেলতে দেখা অনেক বেশি আনন্দদায়ক। পাশাপাশি উদীয়মান ক্রিকেটাররাও তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার সুযোগ পায়।’

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর শেষ হবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সেরা ক্রিকেটারদের পাওয়ার জন্যই টি-টেন লিগ শুরুর তারিখ রাখা হয়েছে ১৯ নভেম্বর।

তবে ভারতের করোনা পরিস্থিতির ওপরেও অনেকাংশে নির্ভর করবে টি-টেন লিগের ভাগ্য।

কেননা আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প আয়োজক দেশ হিসেবে এরই মধ্যে আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে জোরেশোরে।

তাই পরিস্থিতি বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নেয়া লাগতে পারে আয়োজকদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা