খেলা

ঢাকায় সাকিব-মোস্তাফিজ, থাকবেন কোয়ারেন্টাইনে 

স্পোর্টস ডেস্ক: আইপিএল বন্ধ হয়ে গিয়েছে মাঝপথে। জৈব সুরক্ষা বলয় ভেঙে আইপিএলে করোনা আঘাত হানার পরই আসে এমন সিদ্ধান্ত।

এরপর শুরু হয় বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার তোড়জোড়।

মঙ্গলবার আইপিএল স্থগিত হলেও আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন আইপিএল খেলা দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাটার্ড ফ্লাইটে দেশে এসেছেন এই দুই তারকা ক্রিকেটার। তবে দেশে ফিরে কোয়ারেন্টাইনে কোনো ছাড় পাচ্ছেন না সাকিব ও মোস্তাফিজ।

সবার মতো তাদেরও ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জানা গেছে, রাজধানীর পাঁচ তারকা কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব ও মোস্তাফিজ। সাকিব হোটেল শেরাটনে ও মোস্তাফিজুর রহমান কোয়ারেন্টাইনে থাকবেন সোনারগাঁও হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি তারা এই হোটেলে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।

তিনি বলেন, ‘সাকিব ও মোস্তাফিজ দেশে ফিরেছে। মোস্তাফিজ ও তার স্ত্রী হোটেল সোনারগাঁও এবং সাকিব কোয়ারেন্টাইনে থাকবেন ফোর পয়েন্টস বাই শেরাটনে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা