খেলা

ঈদের আগে অনুশীলন হচ্ছে না টাইগারদের 

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে বুধবার (৫ মে)। ফেরার পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের অনুশীলনে ফেরার কথা ৭ মে।

কিন্তু সেটি হচ্ছে না আপাতত। সরকারি নির্দেশনা অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে ফেরা খেলোয়াড়দের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন।

সেটি হলে ১৮ মে এর আগে অনুশীলনে ফেরা হচ্ছে না তামিম ইকবালদের। তবে কোয়ারেন্টিনের মেয়াদ কমানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

‘সরকারের নির্দেশনা অনুযায়ী ওদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা এটি কমানো নিয়ে আলোচনা করছি সরকারের সঙ্গে,’ বলেন বিসিবির প্রধান চিকিৎসক।

তবে তার মতে, কমানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। দেবাশীষ বলেন, ‘আপনি কাউকে ছাড় দিলেন, আর অন্য সবাইকে দিলেন না, সেটি তো খুব ভালো উদাহরণ হলো না। এখন পর্যন্ত সরকার কঠোর আছে এ ব্যাপারে, আমার ধারণা কমানো হবে না।’

সেটি হলে শিগগিরই অনুশীলনে ফেরা হচ্ছে না শ্রীলঙ্কা সফর করে আসা খেলোয়াড়দের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এখনও ফেরেননি দেশে। দেশে ফিরলে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান ডা. দেবাশীষ।

‘সাকিব ও মুস্তাফিজ দেশে ফিরলে সরকারি নির্দেশনা অনুযায়ী ওদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে,’ বলেন বিসিবির প্রধান চিকিৎসক।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। সেটিকে সামনে রেখে ২ মে থেকে অনুশীলন শুরু করেছেন শ্রীলঙ্কা সফরে না যাওয়া ওয়ানডে দলের সদস্যরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা