খেলা

জানা গেল কবে হবে বাকি আইপিএল!

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাস সুরক্ষা বলয় ভেঙে ঢুকে পড়ায় গত দুই দিনে আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির ৪ খেলোয়াড়সহ সাতজন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে প্রথম পদক্ষেপ হিসেবে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

আবার কবে আইপিএলের বাকি ম্যাচগুলো হবে তা ভাবার চূড়ান্ত করার সুযোগ নেই। তবে সেপ্টেম্বরের দিকে গড়াতে পারে স্থগিত হওয়া এই প্রতিযোগিতা।

মোট ৬০ ম্যাচের মধ্যে ২৯টি খেলা হয়ে গেছে। বাকি ৩১ ম্যাচ সেপ্টেম্বরে আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ক্রিকবাজকে এমন আভাস পেয়েছেন, ‘সেপ্টেম্বরের দিকে বিবেচনা করা হচ্ছে। ওই সময় ইংল্যান্ড-ভারত সিরিজ শেষ হবে এবং বিদেশি খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত থাকবেন। এখন এটাই ভাবা হচ্ছে।’

এই ব্যাপারে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের সঙ্গে যোগাযোগ করলে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। নির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমাদের এখন একটা ফাঁকা সময় বের করতে হবে। পেলেই আমরা আয়োজন করবো।

আমাদের দেখতে হবে সেপ্টেম্বরে সম্ভব কি না। আইসিসি ও অন্য বোর্ডগুলোর পরিকল্পনা যাচাই করতে হবে।’

অনিশ্চয়তা রয়েছে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভারত থেকে টুর্নামেন্ট সরানো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এর আগেই আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে।

কিন্তু আরেক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বললেন, সেপ্টেম্বর আসতে এখনও অনেক দেরি। আগে তো করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হোক।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা