খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো থিসারা পেরেরা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেটের নির্ভরযোগ্য সূত্র ধরে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে থিসারার সঙ্গে বোর্ডের সর্বশেষ সভার পরই এসেছে এ সিদ্ধান্ত।

গত কয়েকদিন ধরেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) আশেপাশে গুঞ্জন, সিনিয়রদেরকে দলে না রেখেই ভবিষ্যৎ ওয়ানডে দলের কথা ভাবছে লঙ্কান ক্রিকেট। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারের সিদ্ধান্তটা এল এর মধ্যেই। বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে এসএলসি সূত্রও।

এসএলসি নির্বাচকরা সম্প্রতি জানিয়েছিলেন আসন্ন বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ কিছু সিনিয়রকে দলে না রাখার বিষয়টি।

স্থানীয় সংবাদ মাধ্যম নিউজওয়াইয়ার জানাচ্ছে, এ তালিকায় থিসারা পেরেরাসহ আছেন দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চন্ডিমাল, সুরাঙ্গা লাকমাল।

শেষ কিছু দিনে তার ফর্মটা পক্ষে কথা বলছিল না। তবু তার বড় শট খেলার ক্ষমতা টি-টোয়েন্টির জন্য তাকে নির্বাচকদের সুনজরেই রেখেছিল, জানাচ্ছে ক্রিকইনফো।

এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ঘিরে পরিকল্পনাও ছিল লঙ্কানদের। এমনই এক সময়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন থিসারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা