খেলা

কোয়ারেন্টাইনে সাকিব-মোস্তাফিজ, মন্ত্রণালয়ে বিসিবির চিঠি

ক্রীড়া ডেস্ক: ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। পূর্বসূচি অনুযায়ী তাদের আগামী ১৮ মে ঢাকায় ফিরে বিসিবির কাছে রিপোর্ট করার কথা।

চলতি মাসের শেষ সপ্তাহে থেকে ঢাকায় শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দলে আছেন এই দুজন।

কিন্তু সমস্যা হলো, কোয়ারেন্টাইন নীতি প্রসঙ্গে বাংলাদেশ সরকার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, সেটা পুরোদস্তুর পালন করতে গেলে সাকিব ও মোস্তাফিজের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলাই হবে না। নিয়ম অনুযায়ী তাদের তখন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে হোটেল বন্দি থাকতে হবে।

আর তাই এই সমূহ সমস্যার সমাধান কী হবে সেই প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ দুশ্চিন্তায়। এই সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিসিবি।

সোমবার (৩ মে) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামলক কোয়ারেন্টানের নতুন নীতিমালা নিয়েছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মোস্তাফিজও পড়ে যান কিনা- সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের কাছে পরামর্শ চেয়েছি।’

সুজন বলছিলেন, ‘সাকিব ও মোস্তাফিজ দুজনই আইপিএলের নিজস্ব নিয়মের কঠোর বায়ো-বাবলের মধ্যে আছেন। সেই বায়ো-বাবলের মধ্যে থেকে তারা বাংলাদেশে ফিরে আরেকটি বায়ো-বাবলের মধ্যেই প্রবেশ করবেন। তাই তাদের জন্য ১৫ দিনের বাধ্যতামুলক কোয়ারান্টাইন নীতিও প্রযোজ্য হবে কি না- সেটা আমরা এখনও জানি না। সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা